শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

এবার পীরগঞ্জে অ্যানথ্রাক্স সন্দেহে ৬ রোগী শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
এবার পীরগঞ্জে অ্যানথ্রাক্স সন্দেহে ৬ রোগী শনাক্ত


রংপুর: পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের সন্দেহজনক ছয় রোগী শনাক্ত হয়েছে। অসুস্থ গরু জবাই করে মাংস বিতরণের পর তাদের শরীরে ঘা দেখা দেয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রোববার (১৯ অক্টোবর) অপরজনের নমুনা নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আক্রান্ত সব রোগীর বাড়ি উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তারা শরীরের বিভিন্ন অংশে ঘা নিয়ে হাসপাতালে আসেন।

আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় টুটুল মিয়ার একটি গাভী অসুস্থ হলে ১১ অক্টোবর জবাই করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়। মাংস কাটাকাটির সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের শরীরে পরের দিন থেকে ঘা দেখা দেয়।

স্থানীয় নারী শান্তি বেগম বলেন, ‘ভাইয়ের অসুস্থ গরু জবাই করার পর ৮/৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। তবে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাননি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত রংপুরের পীরগাছায় ৩৮, কাউনিয়ায় ১৮, মিঠাপুকুরে ১২, গঙ্গাচড়ায় ৭ এবং পীরগঞ্জে ১ জনসহ মোট ৭৬ জন সন্দেহজনক অ্যানথ্রাক্স রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পীরগঞ্জের নতুন পাঁচ রোগীর তথ্য এখনো এই তালিকায় যুক্ত হয়নি।

জেলা সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, ‘জেলায় নিশ্চিত অ্যানথ্রাক্স রোগী ১১ জন। কিন্তু, সন্দেহজনক রোগী বেশি। এর কারণ, নমুনা সংগ্রহের জন্য শরীরে কাঁচা ঘা থাকতে হয়, ঘা শুকিয়ে গেলে নমুনা নেওয়া যায় না। অনেক রোগী চিকিৎসা শুরু করলে ঘা শুকিয়ে যায়।’

উল্লেখ্য, গত জুলাই ও সেপ্টেম্বরে রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সে দুইজন মারা যান। পরে পাশের জেলা গাইবান্ধায়ও রোগী পাওয়া যায়। ৪ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের রোজিনা বেগম (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর