বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

এবার মানুষ ধোয়ার মেশিন আনল জাপান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
এবার মানুষ ধোয়ার মেশিন আনল জাপান


জামাকাপড় ধোয়ার মতোই এবার মানুষ ধোয়ার জন্যও ওয়াশিং মেশিন তৈরি করেছে জাপান। জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো-তে প্রথম বার এই মানুষ ধোয়ার মেশিনটি সামনে আনা হয়। এবার সেই যন্ত্রই জাপানের বাজারেও চলে এসেছে।

জাপানি সংস্থা সায়েন্স এই মানুষ ধোয়ার ওয়াশিং মেশিনটি তৈরি করেছে। মেশিনের ভিতরে থাকা ক্যাপসুলে ঢুকে উপরে ঢাকনা আটকে দিলেই শুরু হবে মানুষের ধোলাই। তবে জামা কাপড়ের মতো ঘুরিয়ে ফিরিয়ে কাচাকাচি হবে না। তার বদলে ধোয়ার মতো বিন্দু বিন্দু জলকণা দিয়ে গোটা শরীরের সঙ্গে মানুষের অন্তরাত্মাকেও এই যন্ত্র পরিষ্কার এবং সতেজ করে দেবে বলে দাবি করেছেন সংস্থার মুখপাত্র।

১৯৭০-এর দশকে প্রথমবার এই ওয়ার্ল্ড এক্সপো-তেই এই ধরনের এই যন্ত্র প্রদর্শন করা হয়েছিল। তা দেখেই ভবিষ্যতে মানুষ ধোয়ার এমন অত্যাধুনিক যন্ত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন সায়েন্স সংস্থার বর্তমান প্রেসিডেন্ট। সেই সময় তিনি একজন কিশোর ছিলেন।

সংস্থার মুখপাত্র জানিয়েছেন, মেশিনে থাকা সেন্সর হৃদস্পন্দন এবং অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করবে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয়। ধোয়ার সময় হালকা সঙ্গীত বাজবে এবং মনকে শান্ত করতে ভিডিও বা ছবি প্রদর্শন করা হবে। ধোয়ার পর শরীরও শুকানো হবে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা থাকবে না।

জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি যন্ত্র তৈরি করবে জাপানের এই সংস্থা। দাম পড়বে ৩ লক্ষ ৮৫ হাজার ডলারের মতো। ইতিমধ্যেই এই যন্ত্র কিনতে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর