রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

এবার লেখা পড়েও শোনাবে গুগল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
এবার লেখা পড়েও শোনাবে গুগল


‎এবার ডকুমেন্টের কোনো লেখা এখন পড়ার বদলে সরাসরি শুনতে পারবেন গুগল ব্যবহারকারিরা।

‎গুগল ডকসে নতুন যুক্ত হয়েছে নতুন ফিচার ‘জেমিনাই অডিও টেক্সট-টু-স্পিচ’। এর মাধ্যমে ডকুমেন্টের কোনো লেখা এখন পড়ার বদলে সরাসরি শুনতে পারবেন।

‎গুগলের জেমিনাই এআই-চালিত এই রিডিং টুল টেক্সটকে মানুষের মতো কণ্ঠে পড়ে শোনায়।

‎এছাড়াও এতে রয়েছে একাধিক ভয়েস স্টাইল, যেমন ন্যারেটর, শিক্ষক, কোচ, মোটিভেটর, পারসুয়েডার, এক্সপ্লেইনার, যা ডকুমেন্টের ধরন অনুযায়ী বেছে নেওয়া যাবে। সম্পাদনার সুবিধার জন্য ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে পাঠকরা এক ক্লিকেই টেক্সট শুনে নিতে পারবেন।

‎কীভাবে ব্যবহার করবেন:

‎১. প্রথমে গুগল ডকস খুলুন। এরপর ওয়েবে Google Docs খুলে কাঙ্ক্ষিত ডকুমেন্ট ওপেন করতে হবে।

‎২. অডিও অপশন চালু করুন। মেনুর ওপরের Tools অপশন থেকে Audio নির্বাচন করতে হবে (Voice Typing ও Gemini-এর মাঝখানে থাকবে)।

‎৩. শোনা শুরু করুন। Listen to this tab-নির্বাচন করলে স্ক্রিনে একটি ভাসমান অডিও প্লেয়ার দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী একে সরিয়ে যেকোনো স্থানে রাখা যাবে।

‎৪. প্লেব্যাক নিয়ন্ত্রণ সুবিধা। অডিও প্লেয়ার থেকে পাওয়া যাবে Play/Pause। প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ। বিভিন্ন ভয়েস স্টাইল নির্বাচন।

‎৫. ডকুমেন্টে অডিও বাটন যোগ করা (এডিটরদের জন্য) Insert → Audio Buttons → Listen to tab নির্বাচন করলে ডকুমেন্টের ভেতরেই একটি অডিও বাটন যুক্ত হবে।

‎আপাতত ইংরেজি ভাষায় ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারী, জেমিনাই এআই প্রো/আল্ট্রা ও প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা প্রথম দফায় সুবিধাটি পাচ্ছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom