বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

এবার শুক্র গ্রহে অভিযানের পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
এবার শুক্র গ্রহে অভিযানের পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মহাকাশে একের পর এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করছে সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গল অভিযানের পর এবার নজর আরও দূরের গ্রহ শুক্রর দিকে। আরব আমিরাত জানিয়েছে, আগামী সাত বছরের মধ্যে শুক্র অভিযান শুরু হবে। একই অভিযানে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে একটি গ্রহাণু বেল্ট পর্যবেক্ষণ করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আল আরাবিয়ার খবর।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৮ সালে এ যাত্রা শুরু হবে, পাঁচ বছর পর ২০৩৩ সালে মহাকাশযান অবতরণ করবে। এ যাত্রায় মহাকাশযান পাড়ি দেবে ৩.৬ বিলিয়ন কিলোমিটার দূরত্ব।

মহাকাশযানটি ২০৩০ সালে একটি প্রধান গ্রহাণু বেষ্টনীতে প্রথম উড্ডয়ন করবে। ২০৩৩ সালে পৃথিবী থেকে ৫৬০ মিলিয়ন কিলোমিটার দূরে একটি গ্রহাণুতে চূড়ান্ত অবতরণের আগে মোট সাতটি প্রধান গ্রহাণু বেষ্টনী পর্যবেক্ষণ করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাকাশ অভিযানে সফলতা পায় সংযুক্ত আরব আমিরাত। তেলসমৃদ্ধ দেশটির উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প হোপ মিশনের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করছে। ইতিমধ্যে মহাকাশযানটি মঙ্গল গ্রহের ছবি পাঠানো শুরু করেছে।

আমিরাত ২০২৪ সালে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে। এছাড়া দেশটি ২১১৭ সালের মধ্যে মঙ্গলে একটি মানব উপনিবেশ গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে।

উল্লেখ্য যে, ১৯৬২ সালে প্রথম শুক্রতে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের নাসা। পরে সোভিয়েত ইউনিয়ন, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও জাপানের মহাকাশযান শুক্র গ্রহের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করেছে।

সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। এ গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর