বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এবার হেরে গেলেন মাহাথির মোহাম্মদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
এবার হেরে গেলেন মাহাথির মোহাম্মদ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে একটি সংসদীয় আসনে প্রার্থী হয়েছিলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে ওই আসনে তিনি হেরে গেছেন। এতে ৯৭ বছর বয়সী বর্ষীয়ান এই রাজনীতিবিদের রাজনৈতিক ক্যারিয়ারেরও ইতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার (১৯ নভেম্বর) দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল আসতে শুরু করে। এতে দেখা যায়, মাহাথির মোহাম্মদ তার আসনে পরাজিত হয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, মাহাথির তার দীর্ঘদিনের নির্বাচনী এলাকা লাংকাউইতে পাঁচজনের মধ্যে চতুর্থ হয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি মাহাথিরের প্রথম নির্বাচনী পরাজয়।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেন তিনি। অবসর গ্রহণের দীর্ঘ ১৫ বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

এবার তিনি হোমল্যান্ড ওয়ারিয়র্স পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, তার জেতার ভালো সম্ভাবনা রয়েছে।

গত মাসে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেছিলেন, শত বর্ষের কাছাকাছি এসে তার সক্রিয় রাজনীতিতে থাকার সম্ভাবনা কম। মাহাথির বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার অভিজ্ঞতা দলের তরুণ নেতাদের মাঝে ছড়িয়ে দেওয়া।

ওই সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, এবার নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর