শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘এমন দেশ বানালাম, যেখানে আমার সন্তানেরা নিখোঁজ হয়ে যায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
‘এমন দেশ বানালাম, যেখানে আমার সন্তানেরা নিখোঁজ হয়ে যায়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এমন দেশ, এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানেরা নিখোঁজ হয়ে যায়। তাদের হদিস কেউ পায় না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যায়। সরকার তার কোনো জবাব দেবে না।

আন্তর্জাতিক গুমবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই পরিবারগুলোর অসহায়ত্বের দায় কে নেবে? অনেকে আছেন যারা নয় থেকে ১০ বছর ধরে নিখোঁজ। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সাবেক এমপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়ে গেছে। ইলিয়াস আলীর মেয়ে এখন বড় হয়েছে। সে এখনও দরজার কাছে দাঁড়িয়ে থাকে কখন তার বাবা ফিরে আসবে? কিন্তু বাবা ফিরে আসে না।’

‘দায়িত্ব তো আপনাদের। খুঁজে বের করেন তাদের। তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা তো আমাদের চোখের পানি রাখতে পারি না। অসহায়ত্বের বেদনার যন্ত্রণা আমাদের কুঁড়ে কুঁড়ে খায়। আমরা এখান থেকে মুক্তি চাই। আসুন আজকের এই দিনে আমরা গুমের কালচার বন্ধ করে দেওয়ার জন্য সবাই সোচ্চার হই। আমরা জোর গলা বলে উঠি, বন্ধ কর এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দাও। আমরা অবশ্যই আমাদের এই মানুষগুলোকে ফিরে পেতে চাই। তাদের পরিবারের কাছে যেন তারা ফিরে যেতে পারে।’

ফখরুল বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আজ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে অবৈধভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সংবিধানকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনীতিকে ধবংস করেছে, গোটা প্রশাসনকে দলীয়করণ করেছে।’

তিনি বলেন, ‘আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করে একটা সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার এই অসহায় বাচ্চাগুলোর, এই পরিবারগুলোর যারা হারিয়ে গেছেন তাদের বের করে নিয়ে আসার জন্য তারা কাজ করবে। আসুন আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবীয় সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য কাজ শুরু করি, আন্দোলন শুরু করি।’

বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা, মো. সোহেলের মেয়ে সাবা, মো. কাউসারের মেয়ে মীম, সেলিম রেজার বোন রেহানা আখতার মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আখি ও খালেদ হোসেনের মেয়ে শাম্মী আখতার নিপা প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর