বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ TOI Exclusive: PT Usha takes IOA election battle to IOC, seeks independent probe into alleged violations | More sports News Ranveer Singh’s Grandfather Dr Ram Hingorani Passes Away At 96, Cousin Saumya Shares Emotional Tribute | Bollywood News খাঁচায় থাকে না আকাশ কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই ‘সরকার ব্যর্থ হলে বিরোধীদল দায়িত্ব পালন করবে’ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: জয়সওয়াল দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল

এমন বসন্ত দিনে… নববধূদের সাজ কেমন হবে? রইল মেকআপ টিপস! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
এমন বসন্ত দিনে… নববধূদের সাজ কেমন হবে? রইল মেকআপ টিপস! – News18 Bangla


শীতের সেই মরণ কামড় আর নেই। বাতাসে বসন্তের ছোঁয়া। প্রকৃতিতে রঙের বন্যা। পাশাপাশি বিয়ের মরশুমও চলছে। এই রকম সময়ে বিয়ের পিঁড়িতে বসলে কেমন হবে কনের সাজ? আসলে মরশুম বদলের ছোঁয়া ফুটিয়ে তুলতে হবে সাজেও। সে জন্যই যত আয়োজন। তাহলে জেনে নেওয়া যাক বসন্তে ব্রাইডাল মেকআপের সাতসতেরো।

মেকআপের আগে ত্বক প্রস্তুত করতে হবে: এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ত্বকের যত্নে ক্লিনজিং, ময়েশ্চারাইজিং এবং টোনিং করতেই হয়। এর পাশাপাশি ত্বককে বিশেষভাবে প্রস্তুত করতে হবে। এর জন্য ফেস ওয়াস দিয়ে মুখ পরিষ্কারের পর কিছু বিশেষ তেল লাগানো যায়। তবে ত্বকের ধরন সম্পর্কে জানতে হবে। প্রতিটা ত্বকের ধরন আলাদা। সেই অনুযায়ী তেল ব্যবহার করতে হয়।

কিছু না থাকলে নারকেল তেল বা বেবি অয়েল লাগানো যায়। তবে সবচেয়ে ভাল গোল্ড অয়েল। রূপ বিশেষজ্ঞরা বলেন, নববধূর জন্য গোল্ড অয়েল বা সোনা তেল একেবারে আদর্শ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গোল্ড অয়েল পাওয়া যায়। এই তেলে সোনার উপাদান থাকে যা ত্বকের জন্য উপকারী। শুধু তাই নয়, এই তেল লাগালে ত্বক উজ্জ্বল হয়। এর পরে লাগাতে হবে প্রাইমার। তবে মাথায় রাখতে হবে, ত্বকে যত রকমের পণ্যই লাগানো হোক না কেন, দুটোর মধ্যে অন্তত ৫ মিনিটের ব্যবধান রাখতেই হবে।

আরও পড়ুন :-  আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস

ট্রেন্ডিং মেকআপ: ইদানীং ডিউ মেকআপের চল হয়েছে। নববধূরা খুব চকচকে বা শুষ্ক মেকআপ পছন্দ করছেন না। এখানেই বাজিমাত করছে ডিউ মেকআপ। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ ডিউ মেকআপ আর ম্যাট মেকআপ এক জিনিস নয়। দুটো সম্পূর্ণ আলাদা। ডিউ মেকআপের ফিনিশিং চকচকে, ম্যাট মেকআপের নয়। গ্রীষ্মকালে ম্যাট মেকআপের উপর হাইলাইটার ব্যবহার করলে দেখতে ভাল লাগে। কিন্তু বসন্ত ঋতুতে ডিউ মেকআপ করলে চকচকে মুখের সঙ্গে সুন্দর চেহারাও পাওয়া যাবে। আর ডিউ মেকআপ শুষ্ক ত্বকের জন্য আদর্শ। সেখানে ম্যাট তৈলাক্ত আর মিশ্র ত্বকে ভাল দেখায়।

 

মেকআপ বেস কেমন হওয়া উচিত: প্রথমে বিউটি ব্লেন্ডার। তারপর ক্রিমযুক্ত ব্লাশার। পাউডার একদমই নয়। এতেই মেকআপ সুন্দর দেখাবে। মেকআপ করার পর সেট করতে স্প্রে লাগাতে ভুললে চলবে না। এতে মুখ বার বার স্পর্শ করলেও মেকআপ নষ্ট হবে না।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Bridal Make Up, Make Up Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর