শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

এমবিবিএস ও বিডিএস ভর্তির ফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন
এমবিবিএস ও বিডিএস ভর্তির ফল প্রকাশ


ঢাকা: সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফলাফল প্রকাশের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ৫,৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩,৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২,০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটসমূহে আসন সংখ্যা ৫,৬৪৫ টি; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ টি এবং বিডিএস ৫৪৫টি। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটসমূহে আসন সংখ্যা ৭,৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬,০০১টি এবং বিডিএস ১,৩৬০ টি।

এমবিবিএস কোর্সের ১১,১০১টি এবং বিডিএস কোর্সের ১,৯০৫ টি, অর্থাৎ সর্বমোট ১৩,০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯,০২৮ জন এবং নারী ৭৩,৬০৪ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom