শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

এলপিজির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ সময় দেখুন
এলপিজির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জ্বালানি তেল, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসহ ভোগান্তি তৈরি হয়েছে। বিএনপি মনে করে, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদতপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। আমরা অবিলম্বে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের মূল্য হ্রাস করা—বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে—পূর্বের মূল্য স্থির করার দাবি জানাচ্ছি। অন্যায় জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।’

কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি মনে করে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সব অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।’

‘বিএনপির স্থায়ী কমিটির সভা এই ধরনের বেআইনি কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানানো হয়’—বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় সেনা সদস্য কর্মকর্তাসহ তিনজনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে হামলা ও মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২২ নেতা-কর্মীকে গ্রেফতারের নিন্দা জানান বিএনপির মহাসচিব।

মোবাইল ইন্টারনেটের ধীর গতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সভায় বলা হয়, ‘স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স’ এর ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম হওয়া চরম হতাশাজনক। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসার তা প্রমাণ হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়ম্বর ও দুর্নীতির জন্যই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।’

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর