রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

‘এসএসসি-এইচএসসি নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩১২ সময় দেখুন
‘এসএসসি-এইচএসসি নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না যায় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে বিকল্প মূল্যায়নের চিন্তা-ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই রয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ওই কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এদিন তিনি কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলীম মাদরাসায়, ইডেন মহিলা কলেজে, মোহাম্মপুর সরকারি উচ্চবিদ্যালয়, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘গত বছরের শেষে এবং এ বছরের শুরুতে সংক্রমণের হার আমরা কমিয়ে আনতে পেরেছিলাম। এখন করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী। আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন, ৫ শতাংশের নিচে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো একটা পরিস্থিতি হয়। কিন্তু এখন তো অনেক বেশি। সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কমবে। আমরা তো মানছি না। আর মানছি না বলেই বার বার খারাপের দিকে যাচ্ছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমারা দেখেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করছে। এসএসসির জন্য ৬০ দিন এবং এইচএসসির জন্য ৮৪ দিনের অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করে যাব। আরও কিছুদিন হয়ত দেখতে হবে। যদি দেখি শিক্ষাপ্রতিষ্ঠান একবারেই খোলা সম্ভব হচ্ছে না তখন আমরা বিকল্প অনেক কিছুই চিন্তা করে রেখেছি। কী কী সিনারিও হতে পারে তারও চিন্তা করছি। সবরকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেটা নিয়ে কাজ করছি। যদি পরীক্ষা নেওয়া না যায় তাহলে বিকল্প কীভাবে মূল্যায়ন হতে পারে, সেগুলো আমরা ভাবছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক রকম চিন্তা আছে। কিন্তু পরীক্ষা হবে কী হবে না, এই মুহূর্তে বলে দিতে পারছি না। হয়তো খুব শিগগিরই সিদ্ধান্তটা নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে সিদ্ধান্ত হবে।’

মন্ত্রী বলেন, ‘পরীক্ষার চাপ রেখে আনন্দের মধ্য দিয়ে কীভাবে পরীক্ষার্থীরা শিখবে সেটা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট এক ধরনের পরীক্ষা। এটা কন্টিনিয়াস অ্যাসেসমেন্টের একটি পার্ট। আমরা অনেক রকম মূল্যায়নের চেষ্টা করছি।’

শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখা এবং তারা যেন অনলাইন গেমসে আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখতে অভিভাবকেদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ৩৩ লাখ গাছ লাগানো হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর