1/ 6
• এ বার নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন JioSaavn-এর গ্রাহকরা । যাঁদের কাছে এই অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে তাঁদের জন্য আসছে JioSaavnTV । নতুন এই ফিচারে দেখতে পাবেন মিউজিক ভিডিও ।
2/ 6
• দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ বার থেকে আনল মিউজিক ভিডিও দেখার সুবিধা । গ্রাহকদের চাহিদা আর আকাঙ্কার মধ্যে সেতুবন্ধন করবে নয়া এই ফিচার ।
3/ 6
• টেলিভিশন দেখার মতোই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন গ্রাহকরা । মিউজিক অডিওর পাশাপাশি দেখা যাবে ভিডিও-ও ।
4/ 6
• এমনকি মিউজিক টিভি চ্যানেলগুলিও দেখা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে । মুড, সময়, গায়ক-গায়িকার ভিত্তিতে এই ভিডিও গুলি প্লে-লিস্টে রাখতে পারবেন গ্রাহকরা । ভিডিও আর অডিওর মধ্যে অনায়াসে স্যুইচ করতে পারবেন দর্শকরা ।
5/ 6
•হরাইজন্টাল বা ভার্টিকাল, যেমন খুশি ভাবেই দেখা যাবে ভিডিওগুলি । বাদশাহ, জাস্টিন বিবার থেকে শুরু করে বিটিএস, ডুয়া লিপা, কে-পপ, সমস্ত গানেরই ভিডিও পাওয়া যাবে ।
6/ 6
• যাঁদের JioSaavn-এর সাবস্ক্রিপশন রয়েছে তাঁরা বিজ্ঞাপন মুক্ত ভিডিও গুলি দেখতে পাবেন । যাঁরা বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করেন তাঁরা মাসে তিনটি ভিডিও দেখতে পাবেন ।