বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ওখানে অত্যাচার হলে কীভাবে থামাতে হয় জানি…ওড়িশায় বাঙালি নিপীড়নের পাল্টা হুঁশিয়ারি মমতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


Last Updated:

এদিন মমতা বলেন, ‘ওড়িশায় প্রথম বাঙালি ট্যুরিস্ট যান। বাংলা ভাষায় কথা বললে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। পরিষ্কার সতর্কবার্তা দিয়ে গেলাম। ওখানে অত্যাচার হলে এখানেও প্রতিবাদ হবে। সতর্ক করে বলে যাচ্ছি এত করে ছোট করে দেখবেন না।’

বাঙালি নিপীড়নের পাল্টা হুঁশিয়ারি মমতারবাঙালি নিপীড়নের পাল্টা হুঁশিয়ারি মমতার
বাঙালি নিপীড়নের পাল্টা হুঁশিয়ারি মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বুধবার রাজপথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ছিলেন দলের একাধিক নেতা-মন্ত্রীরাও। এদিন মমতা বলেন, ‘ওড়িশায় প্রথম বাঙালি ট্যুরিস্ট যান। বাংলা ভাষায় কথা বললে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। পরিষ্কার সতর্কবার্তা দিয়ে গেলাম। ওখানে অত্যাচার হলে এখানেও প্রতিবাদ হবে। সতর্ক করে বলে যাচ্ছি এত করে ছোট করে দেখবেন না।’

মমতার চ্যালেঞ্জ, ‘ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, লুকিয়ে লুকিয়ে করেছে, চ্যালেঞ্জ করব। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বললে তাকে গ্রেফতার করবে, তারপর ডিটেন্টেশন ক্যাম্পে রাখবে।’ তিনি আরও বলেন, ‘বাংলা আমাদের দখলে আছে। থাকবে।’

অভিযোগ, ওড়িশা সরকার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বহু পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যেই এই উদাহরণ আছে বলে অভিযোগ। এ নিয়ে ক্ষোভপ্রকাশ করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপির উদ্দেশে মমতা বলেন, “তোমরা নিজেরা ক্ষমতায় থাকবে কি না , আগে সেটা বিচার করো।’ কোথাও বাঙালিদের উপর অত্যাচার হলে বাংলার পাশাপাশি সেখানে গিয়েও প্রতিবাদ হবে, জানিয়ে দেন মমতা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘ওখানে অত্যাচার হলে কীভাবে থামাতে হয় জানি…’ বাঙালি নিপীড়নের পাল্টা হুঁশিয়ারি মমতার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর