আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া দায়। মনখারাপ হোক বা ভাল, আইসক্রিম হতে পারে সব সময়ের সঙ্গী। তবে ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই আইসক্রিম খেতে চান না। কিন্তু জানেন কি, এই খাবারের পুষ্টিগত গুণাগুণও নেহাত কম নয়?
সন্তান ধারণের ক্ষমতা বাড়িয়ে তোলে
মা হতে চাইছেন? তবে আইসক্রিমের মতো হাই-ফ্যাট ডেয়ারি অনায়াসেই খেতে পারেন। একটি গবেষণা অনুযায়ী, যে সব মহিলারা হাই-ফ্যাট ডেয়ারি খান, তাঁদের গর্ভধারণের হার নন-ফ্যাট ডেয়ারি খাওয়া মহিলাদের তুলনায় বেশি।
ওজন ঝরাতে সাহায্য করে
অনেকেই মনে করেন, আইসক্রিম খেলে ওজন বেড়ে যেতে পারে। কিন্তু আদতে হয় উল্টোটা। ঠান্ডা কিছু খেলে শরীরের ক্যালোরি ঝরে। তাই বলে মাত্রারিক্ত আইসক্রিম খেলে হিতে বিপরীত হতে পারে।
স্তন ক্যানসার রোধ করে
মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে অনেক সময়ে স্তন ক্যানসার দেখা যায়। আইসক্রিমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তাই এটি স্তন ক্যানসারের আশঙ্কা কমায়।
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা’কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
দেহের হাড় ভাল রাখে
আইসক্রিমে ভরপুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। পর্যাপ্ত পরিমাণে এটি খেলে দেহের হাড় মজবুত হবে।
প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন
আইসক্রিমে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস এবং রিবোফ্ল্যাভিন থাকে। এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।
মন ভাল করে
আইসক্রিম খেলে দেহে সেরোটোনিন হরমোন তৈরি হয় যা আপনার মন ভাল করে দেয়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health Tips, Ice Cream