সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তায় অভিযোগ উড়িয়ে দিলেন বিএনপি প্রার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তায় অভিযোগ উড়িয়ে দিলেন বিএনপি প্রার্থী


রংপুর: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা’র মিথ্যা তথ্যকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনের আরসিসিআই মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

সামু বলেন, ‘গণঅভ্যুত্থানের ১৮ মাস পর আমি মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার সরকারকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে আমাকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস বকুল ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা খোদা বক্সকে জড়ানো হয়েছে। দেশে এতো গোয়েন্দা সংস্থা থাকতে তাদের কাছে কোনো তথ্য নেই কেন? এটা স্রেফ ধানের শীষের প্রতি জনসমর্থন নষ্ট করার ষড়যন্ত্র।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামু আরও বলেন, ‘অবহেলিত রংপুর সদরে বিগত এমপিরা কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি। গণঅভ্যুত্থানের পর ভোটাররা ধানের শীষের পক্ষে ঝুঁকছে বলে এই অপতৎপরতা। আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেল-জুলুম সহ্য করেছি। মনোনয়নবঞ্চিত ভাইদের অনুরোধ করব, চলুন তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।’

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাবেক কাউন্সিলর মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন।

রংপুরে নির্বাচনি উত্তেজনা দিন দিন বাড়ছে। বিএনপি নেতারা দাবি করছেন, সুষ্ঠু ভোট হলে ধানের শীষের জয় নিশ্চিত।

রংপুর-৩ (সদর) আসনটি জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি হিসেবে পরিচিত। জাপা চেয়ারম্যান জিএম কাদের এখান থেকে প্রার্থী হতে পারেন। বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল; সাবেক মন্ত্রী যাদু মিয়ার মেয়ে রিটা রহমান ও দলের মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী মনোনয়নের দাবিতে মিছিল করেছেন তাদের সমর্থকেরা। জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালও প্রচারে সক্রিয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর