রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title

‘ওবায়দুল কাদেরের বক্তব্য ধূম্রজাল সৃষ্টির অপকৌশল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৭ সময় দেখুন
‘ওবায়দুল কাদেরের বক্তব্য ধূম্রজাল সৃষ্টির অপকৌশল’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্রব্যমূল্যের ঊধর্বগতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ধূম্রজ্বাল সৃষ্টির অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ আপনাদের, র‌্যাব আপনাদের, আইন-শৃঙ্খলা আপনাদের, নিরাপত্তা বাহিনী আপনাদের আর আপনি (ওবায়দুল কাদের) বলছেন যে, বিএনপি সিন্ডিকেটের সাথে জড়িত। ওবায়দুল কাদের সাহেব আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, নিম্ন আয়ের মানুষ একেবারে ধুলার মধ্যে মিশে গেছে। আপনি এগুলো আড়াল করতে চান এসব কথা-বার্তা বলে। কিন্তু ধূম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে না। জনগণ সবই জানে, জনগণ সবই দেখছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে রিজভী বলেন, ‘আরে বিএনপির নেতারা তো কেবল জেলখানা থেকে বেরুচ্ছেন, এখনও শত শত নেতা-কর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র এটা যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না, এটা শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে প্রমাণিত। কারণ, একটা পৃষ্ঠাপোষকতা লাগে ক্ষমতার একটা ছায়া লাগে, তখনই সিন্ডিকেটবাজরা দুরন্ত গতিতে ছুটতে থাকে।’

তিনি বলেন, ‘মানুষ কাতরাচ্ছে ক্ষুধায়, মানুষ কাতরাচ্ছে বিশুদ্ধ পানির জন্য, মানুষ কাতরাচ্ছে কোনো রকমের বেঁচে থাকার জন্য। এই কাতরানি আপনারা শুনতে পাচ্ছেন না। আপনারা ক্ষমতার মসনদের ঝাড়বাতির আলোর মধ্যে আছেন তো, তাই মানুষের হৃদয়ের মধ্যে যে অন্ধকার পড়েছে এই অন্ধকার আপনারা দেখতে পারছেন না।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ইফতার মাহফিলে হামলায় ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, ‘কোনো কিছু সামাল দিতে না পেরে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির ওপর আঘাত হানে এবং আলেম সমাজের ওপর নিপীড়ন নেমে আসে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে। এসব অনুষ্ঠান ওবায়দুল কাদের, হাছান মাহমুদ সাহেবদের সাড়ম্বর উপস্থিতি দেখা যাচ্ছে অথচ ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা, এটা কি গভীর চক্রান্তের অংশ? মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবদের গা জ্বালা করার অর্থ কী?’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনও ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুঁড়ে ফেলে দেয়। দেশবাসী ভোট-পার্লামেন্ট হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, শেষমেষ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী ও অধ্যাপক মামুন আহমেদ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর