মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Trophy chor’ comes back again: Fans chant at Mohsin Naqvi after India women’s Asia Cup triumph | Cricket News Samay Raina Snatches Mic From Deepak Kalal As Latent Contestant Reveals Breast Cancer, Stops Him From Joking | Web-series News কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী ক্যাশলেস অর্থনীতির আড়ালে ভ্যাট ফাঁকি ও নতুন সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৮ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী ‘We need to sit down and reflect on our mistakes’: Babar Azam calls for changes after Pakistan’s 0-3 England sweep | Cricket News ‘Khwaab Ho Tum…’: Malaysian PM Anwar Ibrahim Channels Kishore Kumar As BRICS Gets Bollywood Twist | Watch | World News ‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’

ওমানের ভিসা বা শ্রমবাজার নিয়ে বাংলাদেশিদের অর্থ না দেওয়ার অনুরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১৪ সময় দেখুন


ওমানের শ্রমবাজার খুলে যাওয়া নি‌য়ে বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস ক‌রে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ ক‌রে‌ছে মাস্কা‌টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১২ আগস্ট) ভিসাসংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন-এর একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’— এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়।

উক্ত বিজ্ঞপ্তির উদ্দেশ্য হলো— আল ধাহিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণপূর্বক প্রয়োজন হলে কেবলমাত্র দাহিরাহ এলাকার কৃষি কাজের জন্য সীমিত পরিসরে ভিসার অনুমোদন দেওয়া হবে। এ পর্যায়ে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত এ রকম কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর রেখেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’— এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ওমানে কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে যে কোনো অগ্রগতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর