শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, জামায়াতের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ সময় দেখুন
ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, জামায়াতের শোক


ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১০ জানুয়ারি) সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক শোক বার্তায় বলেন, ৯ জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন এবং এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, উটের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিলকিস বেগম, মুহাম্মদ সাকিবুল হাসান, মুহাম্মদ দিদারুল আলম ও শফিউল আলমের পুত্রবধূর ইন্তেকালে আমরা একজন মা, সন্তান, জামাতা ও পরিবারের প্রিয়জনকে হারালাম—যা অত্যন্ত হৃদয়বিদারক।

আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শিশুসহ অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর