বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ওয়াগনার বিদ্রোহের পর ফ্রন্টলাইনে গেলেন সের্গেই শোইগু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ওয়াগনার বিদ্রোহের পর ফ্রন্টলাইনে গেলেন সের্গেই শোইগু


আন্তর্জাতিক ডেস্ক

ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর প্রথম প্রকাশ্যে আসলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোমবার (২৬ জুন) ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের কমান্ড পোস্টে দেখা গেছে তাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। কমান্ড পোস্টে ধারণকৃত একটি ভিডিওতে শোইগুকে দেখা যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শনের সময় শোইগু কমান্ডার কর্নেল জেনারেল ইভজেনি নিকিফোরভের কাছ থেকে ফ্রন্টলাইনের পরিস্থিতি, ইউক্রেনের কৌশল এবং রুশ সামরিক বাহিনীর পরিচালিত অভিযান কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন শুনেছেন।

এসময় শোইগু যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করার আশ্বাস দেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এ কাজে তিনি দায়ী করেন  রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। তিনি মস্কো গিয়ে শোইগুকে শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন।

ইউক্রেন যুদ্ধের রাশিয়ার ব্যর্থতার জন্য কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দায়ী করে আসছিলেন ওয়েগনার বস প্রিগোজিন। তার মতে, ইউক্রেন যুদ্ধে হাজার হাজার রুশ সেনার প্রাণহানির জন্য শোইগুর ভুল রণকৌশল ও অব্যবস্থাপনা দায়ী। শনিবার সশস্ত্র বিদ্রোহের ডাক দিয়ে মস্কো অভিমুখে অভিযান চালানোর সময় প্রিগোজিনের দাবি ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সের্গেই শোইগুকে বরখাস্ত করা। তবে দৃশ্যত তার এ দাবি মেনে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর