আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক শ্বাসকষ্ট নিরাময়ের ওষুধ (ইনহেলার) উৎপাদক প্রতিষ্ঠান ভেকচুরা নিলামে কিনে নিতে এক বিলিয়ন মার্কিন ডলার দর হেঁকেছে বহুজাতিক সিগারেট এবং তামাকজাত পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)।
রোববার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুয়িটি গ্রুপ কার্লাইল, ভেকচুরার শেয়ারপ্রতি ১৫৫ পেনশনবি দর হিসেবে ৯২৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিময় মূল্য প্রস্তাব করে।
জবাবে, সুইস-আমেরিকান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল শেয়ারপ্রতি ১৬৫ পেনশনবি দর প্রস্তাব করে সর্বোচ্চ দরদাতা হিসেবে আত্মপ্রকাশ করে; যার মোট মূল্যমান দাঁড়িয়েছে ১.০২ বিলিয়ন মার্কিন ডলার।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্রেক্সিট এবং মহামারির কারণে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মোট মূল্যমান নিম্নমুখী হওয়ায় বাইরের প্রতিষ্ঠানগুলো সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে।
এদিকে, যুক্তরাজ্যজুড়েই প্রতিষ্ঠানের মালিকানা হাতবদলের ঘটনা ঘটছে। মহামারির অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ করে চেইন সুপারমার্কেটগুলোর মালিকানা ছেড়ে দিচ্ছে শীর্ষ ব্যবসায়িক গ্রুপগুলো।
সারাবাংলা/একেএম