সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ওয়ার্ল্ড আর্থ ডে-তে বিশেষ ডুডল গুগলের! অভিনব বার্তা বৃক্ষরোপনের… Google Doodle video encourages everyone to plant seeds for a brighter future– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
ওয়ার্ল্ড আর্থ ডে-তে বিশেষ ডুডল গুগলের! অভিনব বার্তা বৃক্ষরোপনের… Google Doodle video encourages everyone to plant seeds for a brighter future– News18 Bangla


#কলকাতা : প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে (Earth Day 2021)। ২০০৯ সালে রাষ্ট্রসংঘ ২২ এপ্রিলকে আন্তর্জাতিক ধরিত্রী দিবস হিসেবে ঘোষণা করে। ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে,যার অর্থ, ‘পৃথিবী’ অর্থাৎ ‘বসুন্ধরা’। আর আর্থ ডে উপলক্ষ্যে প্রতি বছরই বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে চমক দেয় সর্ববৃহৎ সার্চ এঞ্জিন গুগল। এই বছর তার ব্যতিক্রম হয়নি। কীভাবে নতুন একটি সবুজ চারাগাছ জন্মদেবে আরও বড় মানব সভ্যতার তারই নজির রেখেছে ২০২১ এর করোনাক্লিষ্ট সময়ের ‘আর্থ ডে স্পেশাল’ এই গুগল ডুডল (Google Doodle)।

ছোট্ট একটা চারা গাছের বেড়ে ওঠার সঙ্গেই কীভাবে বড় হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। কীভাবে বিস্তার পাচ্ছে মানব সভ্যতা তারই রূপ ফুটে উঠেছে ২০২১ এর ডুডল-এ। মাত্র কয়েক সেকেন্ডের এই Doodle-এর মাধ্যমে বিশ্ববাসীকে গাছ লাগানোর বার্তা দিয়েছে সার্চ এঞ্জিন Google। বোঝাতে চেয়েছে যত বেশি গাছ ততোই বিস্তার পাবে মানুষের জীবনও। ইলাস্ট্রেশনের ঠিক উপরেই রয়েছে Google-এর লোগো। যাতে উড়ে বেড়াচ্ছে প্রজাপতির দল। এলিয়ে পড়েছে লতানো গাছ। গাছের ছোট্ট ছোট্ট পাতা যেন এক সবুজ বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে Google-এর লোগোতেও।

Google Doodle-এর যে কোনও জায়গায় ক্লিক করলেই সরাসরি ভিডিয়োতে পৌঁছে যাওয়া যাবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি মেয়ে গাছের চারা পুঁতছে এবং তার বয়স যতই বেড়ে চলেছে, ততই বড় হচ্ছে সেই গাছ। পরেই আবার দেখানো হচ্ছে, ছোট্ট একটি ছেলের কাহিনি। সেও গাছের বীজ বপন করছে এবং তার সঙ্গে সঙ্গেই বড় হয়ে উঠছে সেই গাছ। শুধু তাই নয়। একসঙ্গে অনেক মানুষকেও গাছ লাগাতে দেখা গিয়েছে ভিডিয়োতে। আর সেই ভিডিয়োর মাধ্যমে Google বার্তা দিয়েছে, ‘শুধু গাছ লাগিয়েই কীভাবে একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া যায়!’

প্রসঙ্গত, গত বছর ২০২০ তেও করোনার প্রাদুর্ভাবের মধ্যেই এমনিই একটা ডুডল বানিয়ে নেটিজেনদের মন কেড়ে নিয়েছিল গুগল। বেশ মজাদার সেই ডুডল বানিয়েই সার্চ এঞ্জিন গুগল পঞ্চাশতম আর্থ ডে উদযাপন করেছিল সেবার। ভিডিওতে দেখা গিয়েছিলো পৃথিবীর ভারসাম্য বাঁচাতে মৌমাছির মত ছোট্ট একটা প্রাণীরও কী ব্যাপক অবদান! সেই বার্তায় দেওয়া হয়েছিল একটি ইন্টারাক্টিভ গেমের মধ্যে দিয়ে। একটি ছোট্ট, মিষ্টি হানি-বি মধু খেতে খেতে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল ডুডলটিতে আর পোলেন অর্থাৎ ফুলের রেনু ছড়িয়ে আরও আরও প্রাণের বীজ বুনে চলেছিল একের পর এক! ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছিল ডুডল প্রেমীদের। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এমনই সব বার্তা দিয়ে সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার দেখিয়ে চলেছে গুগল যা প্রশংসার দাবি রাখে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর