আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। দুই যুগ পর এই প্রথম ভারতীয় কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে থেকে কোনো সভাপতি পেল।
মোট ৯ হাজার ৩৮৫ দলীয় ভোটারের মধ্যে ৭ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তার প্রতিদ্বন্দী শশী থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।
৮০ বছর বয়সী কর্ণাটক রাজ্যের বর্ষীয়ান এই নেতা গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
সারাবাংলা/আইই