শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘কথার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
‘কথার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কি না?

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামার গল্প’ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক জিয়া দেশে আসবে কোন বছর এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ঐ বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

কয়েক বছর ধরেই গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাকুর্তা (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

সারাবাংলা/এনআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর