শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

কমলগঞ্জে চা শ্রমিক, গারো ও মনিপুরী  ১০ নারী পেলেন  তাঁত মেশিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭১ সময় দেখুন


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক  গারো ও মনিপুরী ১০ নারী পেলেন তাঁত মেশিন।  মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায়  উপজেলার সীমান্তবর্তী পাত্রখোলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং ইনডিজিনাস পিপলস ডেভলাপমেন্ট সার্ভিসেস এর আয়োজনে ১০ জন চা জনগোষ্ঠী, মণিপুরি ও গারো নারীদের মাঝে তাঁত মেশিন বিতরন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও আইএলও একসাথে কাজ করছে।

চা বাগানে বসবাসরত চা জনগোষ্ঠী নারীদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে শেয়ারড সার্ভিস ফেসিলিটিস সেন্টার ১ম ব্যাচের তাঁত প্রশিক্ষন সম্পন্ন করা নারীদেরকে তাঁত মেশিন বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন-আইএলও’র কান্ট্রি ডিরেক্টর মি. টমো পৌটিয়ানেন, বাংলাদেশস্থ কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট এডভাইজার মি. রিপুল জান্নাত, আইএলও’র চিফ টেকনিক্যাল এডভাইজার পেট্রো জুনিয়র ব্যলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইপিডিএস এর প্রেসিডেন্ট  সঞ্জীব দ্রং।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক শোয়াইব আহমদ খান এর সভাপতিত্বে ও আইএলও এর উদ্ধতন কর্মকর্তা অ্যালেক্স চিছাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর যুগ্ম সচিব ড. কাজী শাহাজাহান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

এছাড়া অনুষ্ঠানে পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপকসহ পাত্রখোলা চা বাগান এসএসএফসি ব্যবস্থাপনা কমিটির সভাপতি লক্ষী অলমিক, পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদ এর এডভাইজারী কমিটির সভাপতি প্রদীপ পাল ও আইপিডিএস’র ফিল্ড অফিসার সুমন কৈরী প্রমুখ উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর