বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কমলগঞ্জে দুই মাদ্রাসার ছাত্র নিখোঁজ 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
কমলগঞ্জে দুই মাদ্রাসার ছাত্র নিখোঁজ 


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফয বিভাগের দুই ছাত্র এক দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় ছাত্রদের পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো উপজেলার পতনঊষার ইউনিয়নের টিকর পাড়া গ্রামের কাওছার আহমেদ পুতুলের ছেলে নজরুল ইসলাম সাহেল (১৪) এবং পতনঊষার গ্রামের আব্দুল কাদিরের ছেলে হাসনাত কবির কামরান (১৪)।

জানা যায়, সাহেল ও কামরান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফয বিভাগে পড়াশোনা করে। গত সোমবার বিকেলে তারা প্রতিদিনের মতো বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়ার পর মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাওয়ার পর আসরের নামাজের সময় আবার বাড়িতে আসে তারা। কিছু সময় পর আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয় এরপর তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কামরানের বাবা আব্দুল কাদির বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় জাওয়ার জন্য বের হয়, বিকাল ৪ টার পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় আমি কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জহুর আলী বলেন, শুনেছি ছাত্র দুজন আসরের নামাজের সময় মাদ্রাসা থেকে বাড়িতে যায়, বাড়ি থেকে তারা আর মাদ্রাসায় আসেনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর