বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কম্বোডিয়ার বিরোধিদলীয় নেতার ২৭ বছরের সাজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
কম্বোডিয়ার বিরোধিদলীয় নেতার ২৭ বছরের সাজা


আন্তর্জাতিক ডেস্ক

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ২৭ বছর গৃহবন্দীর আদেশ দিয়েছে সেদেশের আদালত। টানা তিন বছরের বিচার শেষে শুক্রবার (৩ মার্চ) রায় প্রকাশ হয়েছে।

কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) প্রাক্তন সভাপতি কেম সোখা। শুক্রবার নম পেন মিউনিসিপাল কোর্টের বিচারক তার রায়ে সোখার রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন। দণ্ড ভোগের সময় কেম সোখা শুধুমাত্র তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে পারবেন না বলেও রায় দেওয়া হয়েছে।

২০১৭ সালে মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে কেম সোখাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের অভিযোগ উঠে। কম্বোডিয়ার ফৌজদারি আইনের ৪৪৩ অনুচ্ছেদের আওতায় বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয় কিম সোখাকে। ২০১৮ সালে কম্বোডিয়ায় জাতীয় নির্বাচনের আগে জামিনে মুক্তি পান তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর