বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

করোনার উৎস অনুসন্ধানে ব্যর্থ মার্কিন গোয়েন্দারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
করোনার উৎস অনুসন্ধানে ব্যর্থ মার্কিন গোয়েন্দারা


আন্তর্জাতিক ডেস্ক

কোভিড-১৯ মহামারির উৎস অনুসন্ধান বিষয়ক এক প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জমা দিয়েছে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই)। তবে ল্যাবরেটরিতে দুর্ঘটনায় নাকি স্বাভাবিকভাবে প্রাণী থেকে মানুষের মধ্যে এই নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটেছিল, সে বিষয়ে তারা কোনো উপসংহারে পৌঁছাতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ আগস্ট) ডিএনআই প্রেসিডেন্টের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেছে। তিন মাস আগে, করোনাভাইরাসের উৎস নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এ বিষয়ে গোয়ন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই নির্দেশ অনুযায়ীই করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে নেমেছিলেন মার্কিন গোয়েন্দারা। কিন্তু চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ভাইরাসের উৎস সম্পর্কে সৃষ্ট প্রশ্নগুলোর কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে, করোনার উৎস অনুসন্ধানের আন্তর্জাতিক তদন্তে চীনের সহযোগিতা না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গোয়েন্দারা এ ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছাতে না পারায় কাজটি আরও কঠিন হয়ে উঠল বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

অন্যদিকে, চলমান মহামারি ও ভবিষ্যতে ফের এমন ঘটার আশঙ্কা কতটা— সেটি বুঝে উঠতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান এভ্রিল হাইনেসের তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থাগুলো বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা তখনই বলেছিলেন, এ বিষয়ে একটি সুনিশ্চিত উপসংহারে পৌঁছানোর ক্ষেত্রে ৯০ দিনের বেঁধে দেওয়া সময় যথেষ্ট নয়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বাইডেনকে দেওয়া গোয়েন্দা প্রতিবেদনটি এখনো গোপন রাখা হয়েছে এবং কর্মকর্তারাও তাদের অনুসন্ধানের বিষয়ে কোনো কথা বলছেন না। তবে এ সপ্তাহের শেষে কিছু তথ্য প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছেন।

এ ব্যাপারে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার মতো একটি সংস্করণ তৈরি করতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর