বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের প্রেসিডেন্ট শঙ্খ রায় চৌধুরী জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বাজারে ভয়ানক ভাবে বেড়ে গিয়েছে ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেন ও ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা। তিনি দাবি করেছেন, জানুয়ারিতে যেখানে ১-২ লক্ষ স্ট্রিপ বিক্রি হত, সেটি গত কয়েক মাসে প্রায় দ্বিগুণ হয়ে গিয়ে ৫-৬ লক্ষতে দাঁড়িয়েছে। এমনকী নাম করা ব্র্যান্ডের ভিটামিন সাপ্লিমেন্টের ঘাটতি দেখা দিয়েছে বাজারে।