শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

করোনায় মারা গেলেন জাবির সাবেক ভিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
করোনায় মারা গেলেন জাবির সাবেক ভিসি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

তার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্বব্দ্যিালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান সারাবাংলাকে বলেন, ‘বাবা শুক্রবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে মারা গেছেন। তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বনানী কবরস্থানে দাফন তাকে করা হবে।’

গত ৪ আগস্ট করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি এই বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্য্ক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পরে অধ্যাপক হিসেবে অর্থনীতি বিভাগ থেকে অবসর নেন।

জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদেরও সদস্য ছিলেন খন্দকার মুস্তাহিদুর রহমান। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক প্রকাশ করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর