শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :

কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নে প্যারাগন ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নে প্যারাগন ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা

কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নে প্যারাগন ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটাকে নিষিদ্ধ এলাকায় ইটভাটার কার্য্ক্রম পরিচালনা করায় দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পিযুষ কুমার চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।

নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা ও পরিবেশ ছাড়পত্র না থাকায় প্যারাগন ব্রিক ফিল্ড ইট ভাটাটিকে জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় প্যারাগন ব্রিক ফিল্ড কে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া অত্র এলাকায় এই ইটভাটা পরিচালনা করার কারণে জনপরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সজীব, কর্ণফুলী থানার এস.আই কাজল ও তার টিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom