সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘কর্মসূচির কারণে ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের বিড়ম্বনার অভিযোগ প্রোপাগান্ডা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ সময় দেখুন
‘কর্মসূচির কারণে ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের বিড়ম্বনার অভিযোগ প্রোপাগান্ডা’


ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ যে অবরোধ কর্মসূচি চলছে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের আগমনে সমস্যা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সেটাকে নাকোচ করে বলেছেন- এটি ‘প্রোপাগান্ডা’।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘পরীক্ষা ছিল ৩টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো রাস্তা ছিল সব ওপেন করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার কোনো রাস্তা আমরা আটকাইনি। তার পরও যারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, আমরা মনে করব, আপনারা চাচ্ছেন না হাদি হত্যার বিচার হোক।’ এ সময় তিনি আরও বলেন, ‘যারা পরিক্ষার্থী তাদের কোনো সমস্যা হচ্ছে না, বরং তারা পরীক্ষা শেষে শাহবাগে হাদি হত্যার বিচারের জন্য এসেছেন।’

উল্লেখ্য, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এক হাজার ৮৯১ আসনের বিপরীতে এক লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করলেও কতজন পরীক্ষায় অংশ নিয়েছে তা জানা যায়নি। তবে কোনো ভর্তি শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে বিড়ম্বনার শিকার হয়েছে কি না, জানতে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদকে ফোন দিলেও পাওয়া যায়নি।

এদিকে জাবের আরও বলেন, তারেক রহমান আসছিলেন শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। আমরা সবাইকে বলেছিলাম, কেউ এখানে থাকবেন না। আপনারা সবাই না আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন? তারেক রহমানকে কবর জিয়ারত করার জন্য আমরা যদি পুরো শাহবাগ ছেড়ে যাই, তাহলে আমাদের ভাই-বোনদের ভর্তি সেটা কেন আটকাবো?।

তিনি বলেন, ‘সুশীলরা সোশ্যাল মিডিয়ায় যে বয়ান উৎপাদন করতেছেন, এই বয়ানের মাধ্যমেই আপনারা হাদিকে হত্যা করেছেন। সুতরাং, কোনো ধরনের প্রোপাগান্ডা ও মিথ্যা কথা দিয়ে হাদিকে নাই করে দেওয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাল্লাহ।’

শাহবাগ অবরোধে ‘স্বাধীনতা ও শান্তিপ্রিয় জনতা’ অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই আয়োজন শরিফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে। এখানে কোনো উশৃঙ্খলতা নেই। এইখানে বাংলাদেশের স্বাধীনতা ও শান্তিপ্রিয় জনতা অবস্থান করছে।’

ওসমান হাদি হত্যার বিচার যতদিন না পর্যন্ত হচ্ছে, শাহবাগে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর