মুকুন্দপুর সোনার দোকানে লুটের চেষ্টা। ঘটনায় ইতিমধ্যেই আটক দুই অভিযুক্ত। তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ক্রেতা সেজে ২ অভিযুক্ত সোনার দোকানে প্রবেশ করে। এবং তারপরেই লুটের চেষ্টা করে। তাদেরকে বাধা দিতে গেলে দোকানদারের গলায় কোপ বসায় ওই দুই দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
দিন দুপুরে আবারও লুটের চেষ্টা মুকুন্দপুরে। পূর্ব যাদবপুর থানার কাছাকাছি মুকুন্দপুর এলাকায় একটি সোনার দোকানে লুটের চেষ্টা চালায় একজন দুষ্কৃতি। জানা গিয়েছে, দোকানের মালিকের নাম সঞ্জয় কুমার সরকার। ৪২ বছর বয়স। এই মুহূর্তে আহত দোকানদারকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Source link