শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন


কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সুমাইয়া আছমিন মিতু (৮) নামের  ওই শিশু একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। 

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিতু হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজ করতে যান। এ সময় ওই পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শিশু মিতুর এ করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর