শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

কলেজছাত্রকে তুলে পাহাড়ে নিয়ে মারধর, চবি শিক্ষার্থীসহ আটক ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
কলেজছাত্রকে তুলে পাহাড়ে নিয়ে মারধর, চবি শিক্ষার্থীসহ আটক ৩


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম কলেজের এক ছাত্রকে তুলে পাহাড়ে নিয়ে মারধর ও মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা পাহাড় থেকে ওই কলেজ ছাত্রকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত চবি’র এক শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আব্দুল করিম নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এ ঘটনার শিকার হন।

এ ঘটনায় আটক তিন জন হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম শহীদ এবং স্থানীয় গ্রামের দুই তরুণ।

জানা গেছে, শহীদুলের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শহীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ওই ছাত্রী চট্টগ্রাম কলেজের ছাত্র আব্দুল করিমের সঙ্গে সম্পর্কে জড়ান। এতে ক্ষুব্ধ হন শহীদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পরীক্ষা দিতে ওই ছাত্রী ক্যাম্পাসে এসেছিল। করিম দুপুরে তাকে নিতে ক্যাম্পাসে আসে। ক্ষুব্ধ শহীদ স্থানীয় দুই যুবকের সহায়তায় তাকে তুলে ক্যাম্পাসের বাইরে লালপাহাড়ে নিয়ে যায়। তাকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আমরা খবর পেয়ে লালপাহাড়ে যাই এবং করিমকে উদ্ধার করি। শহীদসহ তিন জনকে আমরা নিজেদের হেফাজতে ক্যাম্পাসে নিয়ে আসি।’

তিন জনের অভিভাবককে খবর দেওয়া হয়েছে জানিয়ে প্রক্টর রবিউল হাসান বলেন, ‘অভিভাবকেরা এলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সারাবাংলা/সিসি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর