কাঁসার থালা-বাসন নিত্যদিনের খাবার খাওয়ায় ব্যবহার করা চলে৷ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, নিয়মিত কাঁসার বাসনে খেলে, হজমের সমস্যা দূরীভূত হয়৷ কাঁসায় টিনের পরিমাণ বেশি থাকায়, কাঁসার পাত্রে সরাসরি রান্না করা যায়৷ তবে টক জাতীয় রান্না, যেমন তেঁতুল, অতিরিক্ত টমেটো দিয়ে রান্না করা যায় না৷ কাঁসার থালা বা পাত্রেও অতিরিক্ত টক জিনিস খাওয়া উচিত নয়৷