সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কাজের সময় ফোন! এই ভাবে ব্যবহার করুন অ্যান্ড্রয়েডের ওয়ান হ্যান্ডেড মোড – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
কাজের সময় ফোন! এই ভাবে ব্যবহার করুন অ্যান্ড্রয়েডের ওয়ান হ্যান্ডেড মোড – News18 Bangla


জীবন ক্রমশ দ্রুত হচ্ছে। বাড়ছে মাল্টিটাস্কিং। আর এই সময়ই নিজের স্মার্টফোনটি নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ফোনের ‘ওয়ান হ্যান্ডেড মোড’ ব্যবহার করা যেতে পারে। যে সব ফোনের স্ক্রিন খুব বড় সেই সব ক্ষেত্রে এটি ফোন নিয়ন্ত্রণ করার সেরা উপায়। ওয়ান হ্যান্ডেড মোডের সাহায্যে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের নিচ থেকেই সমস্ত কাজ করতে পারবেন। ফোনের নিম্নার্ধ থেকেই সব কিছু অ্যাক্সেস করা যেতে পারে।

যাঁদের এমন প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত ফিচার। এই কৌশলটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং তার থেকে বড় স্ক্রিনেও কাজ করতে পারে। ওয়ান হ্যান্ডেড মোড ব্যবহার করার জন্য, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রথমে নিশ্চিত করতে হবে যে তাঁদের ফোনে ‘নেভিগেশন জেশ্চার’ সক্রিয় রয়েছে। এটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে স্বাভাবিক ভাবেই থাকে। কিন্তু যদি কোনও স্মার্টফোন বা ট্যাবলেটে ব্যাক বাটন, হোম বাটন এবং বর্গাকার ওভারভিউ বাটন স্ক্রিনের নিচে থাকে, তাহলে সেটিংস অ্যাপে একটি পরিবর্তন করতে হবে। দেখে নেওয়া যাক —

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন একে অপরের থেকে কিছুটা আলাদা। প্রায়ই দেখা যায় যে একটি ফোনের মেনু অন্য ফোনের মেনুর মতো নয়, তাদের কাজ করার পদ্ধতিও একে একেবারে পৃথক হতে পারে।

আরও পড়ুন – পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

অ্যান্ড্রয়েড ওয়ান হ্যান্ডেড মোড কী ভাবে ব্যবহার করা যাবে—

অ্যান্ড্রয়েড ওয়ান হ্যান্ডেড মোড ব্যবহার করতে, ফোনের সিস্টেম সেটিংসে গিয়ে ওয়ান হ্যান্ডেড মোড চালু করতে হবে। এবার ফোনের নিচের দিকে সোয়াইপ করলেই দেখা যাবে ফিচারটি কার্যকর হয়ে গিয়েছে।

মোড বন্ধ করাও সহজ

যাঁরা আইফোন ব্যবহার করতেন এবং পরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে শুরু করেছেন, তাঁরা আইফোনের রিচেবিলিটি সেটিংসের মতো করেই ব্যবহার করতে পারবেন ওয়ান হ্যান্ডেড মোড। মনে রাখতে হবে নিজের স্ক্রিনের উপরের যে কোনও জায়গায় ‘লং প্রেস’ করে এই ওয়ান হ্যান্ডেড মোড বন্ধ করে দেওয়া যায়।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Android, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর