বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কানাডায় বন্যা, নিখোঁজ ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
কানাডায় বন্যা, নিখোঁজ ৪


আন্তর্জাতিক ডেস্ক

কানাডার নোভা স্কটিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। আটলান্টিক অঞ্চলে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় গত তিন মাসের সমান বৃষ্টিপাত হয়েছে।

বন্যায় সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির কারণে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা সীমিত হয়ে পড়েছে। স্থানীয় পুলিশ বাসিন্দাদের কোনো প্রকার উদ্ধার তৎপরতায় যোগ না দেওয়ার জন্য সতর্ক করেছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিশু একটি গাড়িতে ছিল। গাড়িটি বন্যার পানিতে তলিয়ে গেছে। গাড়িতে থাকা অন্য তিনজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বন্যায় নোভা স্কটিয়ার রাস্তাঘাট তলিয়ে গেছে। ভেসে গেছে বহু ছোটখাটো স্থাপনা। সেতুগুলো ভঙ্গুর হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, আমাদের একটি ভীতিকর সৃষ্টি হয়েছে। তিনি জানান, বন্যা শেষে অন্তত সাতটি সেতু পুনর্নির্মাণ করতে হবে৷

তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, বাসাবাড়ির অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রদেশের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি চলতি সপ্তাহে অব্যাহত থাকতে পারে। হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার শহরে বাইবেলে বর্ণনা করা পরিস্থিতির মতো বৃষ্টি হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর