শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কাফনে গাছের গুঁড়ি মুড়িয়ে ‘কৃষ্ণচূড়া হত্যা’র প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
কাফনে গাছের গুঁড়ি মুড়িয়ে ‘কৃষ্ণচূড়া হত্যা’র প্রতিবাদ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন একটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে কাটা গাছের একটি গুঁড়ি কাফনের কাপড়ে মুড়িয়ে নিয়ে মিছিল করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। মিছিল শেষে প্রতীকী কফিনটি উপাচার্য ভবনের সামনে রেখে আসেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ‘কৃষ্ণচূড়া হত্যার প্রতিবাদ’ শীর্ষক প্রতিবাদের অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করেন ছাত্র ইউনিয়ের বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। এসময় কাফনের কাপড়ে লাল রঙ লাগিয়ে রক্তক্ষরণের প্রতীকী চিহ্ন উপস্থাপন করেন তারা।

এর আগে, গতকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় কেটে ফেলা হয় কলা ভবনসংলগ্ন এই কৃষ্ণচূড়া গাছটি।

কাফনে গাছের গুঁড়ি মুড়িয়ে ‘কৃষ্ণচূড়া হত্যা’র প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এই গাছ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। যেকোনো সময় এটি হেলে পড়তে পারে। তাই ঝুঁকি বিবেচনায় গাছটি কাটা হয়েছে।’

তবে গাছটি কেটে ফেলায় শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদে অনুষ্ঠিত কফিন মিছিল থেকে ক্যাম্পাসে আরও ১০০ গাছ রোপণ করার দাবি জানায় ছাত্র ইউনিয়েনের নেতারা। এছাড়া কাটা গাছের কাঠগুলো বিক্রি না করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের দেওয়ার দাবিও জানানো হয়।

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর