আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। নিহতের খবর এখনও পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ নভেম্বর) কাবুলের দাউদ খান সামরিক হাসপাতালে এ ঘটনা ঘটে। কাবুলের কূটনৈতিক কোয়ার্টারের পাশেই এ হাসপাতালের অবস্থান। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে তাৎক্ষনিক নিরাপত্তা বাহিনীর বিশেষ সদস্যদের পাঠানো হয়েছে।
হাসপাতালের পাশের অপর একটি হাসপাতাল ওয়াজির আকবর খানে আহতদের চিকিৎসা চলছে। আহতের প্রত্যেকেই পুরুষ। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক
সারাবাংলা/আইই