বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে আবারও রকেট হামলা, আইএস-কে’র দায় স্বীকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
কাবুলে আবারও রকেট হামলা, আইএস-কে’র দায় স্বীকার


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে পুনরায় রকেট হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ। সোমবার (৩০ আগস্ট) সকালে বিমানবন্দরের কাছে ছয়টি রকেট হামলা চালানো হয়। খবর দ্য হিন্দু।

আইএসআইএস-কে’র দাবি করে, তারা কাবুল বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ছয়টি কাটিউশা রকেট ছুড়েছে। জঙ্গি গোষ্ঠী সমর্থিত সংবাদ সংস্থা আমাক এ তথ্য জানিয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো ধ্বংস করে দেয়।

এদিকে কাবুল বিমানবন্দরের কাছাকাছি মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

রোববার (২৯ আগস্ট) ড্রোন হামলার পর এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, একটি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভরে এক আইএস-কে সদস্য বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ড্রোনের সাহায্যে বিমানবন্দর থেকে কিছুটা দূরে সেই গাড়ির ওপর হামলা চালানো হয়। গাড়ির ভিতর বিস্ফোরক থাকায় বিশাল বিস্ফোরণ হয়।

তবে রাতে পেন্টাগনে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র বিল আরবান বিবৃতি দিয়ে জানিয়েছেন, ড্রোন হামলায় বেসামরিক প্রাণহানি হয়েছে, এ ঘটনা দুঃখজনক।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর