বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুল বিমানবন্দরের পাশে ফের শক্তিশালী বিস্ফোরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
কাবুল বিমানবন্দরের পাশে ফের শক্তিশালী বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক

কাবুল বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবার্তার ২৪ ঘণ্টা না পেরোতেই রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটল। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন চ্যানেল নেটওয়ার্ক টলো নিউজ জানিয়েছে, কাবুল বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিমানবন্দরের মূল স্থাপনার বাইরে একটি বাড়িতে এ বিস্ফোরণ হয়েছে বলেও জানানো হচ্ছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটা এ বিস্ফোরণের অন্যান্য বিস্তারিত এখনও জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্সের খবরে বলা হচ্ছে, বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে আকাশে রকেট দেখা যায়। ফলে এটি একটি রকেট হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করে দেন। রোববারের মধ্যেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মার্কিন সেনা কর্মকর্তারা তাকে জানিয়েছে বলেও উল্লেখ করেন বাইডেন। এর মধ্যেই রোববার বিমানবন্দরটি বন্ধ করে দেয় তালেবান যোদ্ধারা।

এর আগে গত ২৬ আগস্ট হামিদ কারজাই বিমানবন্দরে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর