বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ঠেকাতে মার্কিন সেনাদের গুলি, নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪১৬ সময় দেখুন
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ঠেকাতে মার্কিন সেনাদের গুলি, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। হুড়োহুড়ি করে একটি বিমানে শত শত মানুষ দেশত্যাগের চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়। তবে তারা গুলিতে নাকি পদদলিত হয়ে নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৬ আগস্ট) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি-বিশৃঙ্খলা থামাতে এই গুলি ছোড়া হয় হয় বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, লোকজনের ভিড় নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতে গুলি ছোড়া হয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

তালেবান একের পর শহর দখলের পর রাজধানী কাবুল দখলের ঘোষণা দেওয়ার পর রোববার দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরটিতে জড়ো হন। টারম্যাকে থাকা কয়েক হাজার আফগান দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করলে যুক্তরাষ্ট্রের সেনারা গুলি শুরু করে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।

তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি।  এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ‘রক্তপাত-সংঘাত’ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর