রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কারা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার মেয়ের সাফল্যে তারেক রহমানের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


ঢাকা: ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কারা হেফাজতে মারা যান ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুব। এবার এসএসসি পরীক্ষায় তার মেয়ে ইকরা এনজেল রাইসা জিপিএ-৫ পেয়েছেন।

সাফল্যের খবর পেয়ে রাইসাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, রাইসার এসএসসির ফল শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুভেচ্ছা জানাতে আমাদের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে শুক্রবার (১১ জুলাই) সকালে রাইসার পুরান ঢাকার লালবাগের বাসায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল পাঠানো হয়।

প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই, ড্রেস ও অন্যান্য উপহার রাইসার হাতে তুলে দেন বলে জানান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর