শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা বোর্ডে ই-সেবা চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৫২ সময় দেখুন
কারিগরি শিক্ষা বোর্ডে ই-সেবা চালু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেবাদান প্রক্রিয়া সহজ করতে ই-সেবা প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংশোধন, শিক্ষকদের ডাটাবেজ তৈরি এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি অনলাইনে দেওয়া যাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ই-সেবা লিঙ্কে ঢুকে সংশ্লিষ্ট সবাই এ সেবা নিতে পারবেন। ২০২২-২৩ অর্থ বছরের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড কাগজবিহীন দাফতরিক সেবা দেবে এবং ঘরে বসে সেবা নেওয়া যাবে বলে জানিয়েছেন বোর্ড চেয়াম্যান।

মঙ্গলবার (৯ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ই-সেবা প্লাটফর্ম উদ্বোধন করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের সভাপতিত্বে ই-সেবা প্লাটফর্ম ও কম্পিউটার ল্যাব স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে আধুনিক কম্পিউটার ল্যাব চালু করা হয়।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর