স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের বাউন্ডারি দেয়ালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুবেল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে কার্জন হলের উত্তর পাশের বাউন্ডারি দেয়ালের বাইরে থেকে লাশটি উদ্ধার করা হয়। তার লাশটি হলের বাউন্ডারি দেয়ালের গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল।
আশপাশের লোকজন এবং তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা গেছে, রুবেল ভবঘুরে প্রকৃতির এবং তার মানসিক সমস্যা ছিল। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে রুবেলের মামাতো ভাই মো. সজীব জানান, রুবেল থাকতো আনন্দবাজার এলাকায়। ভবঘুরে এবং মাদকাসক্ত ছিল। তার বাবা মা কেউ বেঁচে নেই। গত রাতে খবর পেয়ে তারা কার্জন হলের পাশে ফুটপাতে ওয়ালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
তিনি আরও জানান, রুবেলের বাবার নাম মৃত রঙ্গিলা। তিনি অনেক বছর আগে বিয়ে করেছিল। তবে স্ত্রীর সঙ্গে তারা কোন যোগাযোগ নেই।
সারাবাংলা/এসএসআর/ এনইউ