শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৬ সময় দেখুন
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বুধবার বিকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী নেতা মোঃ খাত্তাব মোল্লার নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে ।’জয় বাংলা’ স্লোগান দিলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় । এসময় আশেপাশের লোকজন মোবাইল ফোনের ভিডিও ধারণ করেন ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে খাত্তাব মোল্লা আত্নগোপনে ছিলেন। ধারণা করা হয়, কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত দুটি কমিটি অনুমোদন দেয়া হয় এবং কমিটি দুটির নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। এই কমিটি দুটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু সংখ্যক নেতা কর্মী হঠাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জানান,
খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। দ্রুত ঘটনাস্থলে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর