রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সকালে চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর-১ আসনের প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য ও সংহতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে উদ্বোধনী অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সম্পাদক,দেওয়ান জসীমউদ্দীন, পৌর বিএনপির ৬ নং সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর