বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কালীগঞ্জে মায়ের কোল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
কালীগঞ্জে মায়ের কোল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত


মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দেড় মাসের শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম। শুক্রবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মা ও কোলে থাকা শিশুটি রাস্তার উপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর