সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কালুখালীতে বাসের ধাক্কায় অপর বাস পুকুরে, আহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১২ সময় দেখুন
কালুখালীতে বাসের ধাক্কায় অপর বাস পুকুরে, আহত ১৩


রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে ঢাকাগামী বাসের ধাক্কায় যাত্রীদের অপেক্ষায় থেমে থাকা একটি বাস খালে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী বাংলাদেশ হাট এলাকার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল রাজন পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস যাত্রী ওঠার সময়, একই দিক থেকে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ধাক্কা লাগার কারণে এসবি পরিবহণের বাসের সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর