বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কাশ্মিরে এনকাউন্টার, ২ পাকিস্তানিসহ নিহত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
কাশ্মিরে এনকাউন্টার, ২ পাকিস্তানিসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় পৃথক এনকাউন্টারের ঘটনায় ছয় ‘বিচ্ছিন্নতাবাদী’র মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পুলিশ জানায়, দু’টি পৃথক এনকাউন্টারে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জেইএম’র ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এ পর্যন্ত নিহতদের মধ্যে চার জনকে শনাক্ত করা হয়েছে, তাদের দুই জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়।

দুটি ঘটনাই বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম ও অনন্তনাগ জেলায় ঘটেছে বলে ভারতীয় কর্মকর্তরা জানিয়েছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুলগ্রামের মিরহামা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও দিয়ে তল্লাশি অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।

একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের দোরু এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর