বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাশ্মীরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১০ সময় দেখুন
কাশ্মীরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ নেমেছে হাজারো মানুষ। প্রশাসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

বিবিসির এক বলা হয়েছে, কাশ্মীরে শুক্রবার (১০ মে) থেকে তারা আন্দোলন করছে। সহিংসতা তীব্র হওয়ায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১৪ মে) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২ হাজার ৪০০ কোটি পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যেন পণ্য ও সেবার মূল্য সাধারণ মানুষের নাগালে থাকে।

এরপর মঙ্গলবার (১৫ মে) এই আন্দোলন থামানোর ঘোষণা দিয়েছেন আয়োজকরা। আন্দোলনের আয়োজক শওকত নওয়াজ মীর বলেন, সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলন বন্ধ করেছি।

এ ছাড়া আন্দোলনে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর